ব্রাহ্মণবাড়িয়ায় থানা হাজতে আসামির আত্মক্ষত, তদন্ত শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় থানা হাজতে আসামির আত্মক্ষত, তদন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় থানা হাজতে ছিনতাই মামলায় রিমান্ডে থাকা আসামি আনোয়ার হোসেন আনার (২২) নিজের শরীরকে রক্তাক্ত করে আতঙ্ক সৃষ্টি করেছেন। এ নিয়ে থানা হাজতে তুঘলকি কাণ্ডের অবতারণা হয়।

ঘটনার বিবরণ

শনিবার (৯ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা হাজতে এ ঘটনা ঘটে। ওই আসামি জেলার নাসিরনগর উপজেলার সোনাতলার আবুল হোসেনের ছেলে। পরে পুলিশ আহত অবস্থায় আসামিকে বিকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে তার হাতে ও গলায় একাধিক সেলাই দেওয়া হয়।

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, দুপুরে এক ছিনতাই মামলার রিমান্ডের আসামিকে জেলখানা থেকে থানায় নিয়ে আসা হয়। থানায় এনে তাকে হাজতে রাখা হয়। হাজতের ভেতরের শৌচাগারে যায় সেই আসামি, এর কিছুক্ষণ পর অন্য আসামিরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদকাসক্তির প্রভাব

তিনি আরও জানান, ওই আসামি মাদকাসক্ত। তার শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ রয়েছে। মাদক সেবনের সময়ে তার শরীর অস্বাভাবিক হয়ে ওঠে। হয়তো হাজতে থাকায় সে চাহিদা অনুযায়ী তার অভ্যাসগত নেশা না করতে পেরে নিজের শরীরকে রক্তাক্ত করেছে। তবে সে কী দিয়ে তার শরীরে আঘাত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে ফের জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ