পুলিশের পোশাক পরিবর্তন, প্যান্ট হবে খাকি রঙের
পুলিশের পোশাক পরিবর্তন, প্যান্ট হবে খাকি

পুলিশের পোশাক আবারও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে মহানগর ও সারাদেশের পুলিশের আগের যে পোশাক ছিল সেখানে শার্টের রং একই থাকবে, তবে সবার প্যান্ট হবে খাকি রঙের।

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, “সারাদেশে বিদ্যমান যে পুলিশের পোশাক আছে সেটা নিয়ে কেউ সন্তুষ্ট না। যেটা দৃশ্যমান, এই পোশাকটা আসলে মানানসই না। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টা বিবেচনা করেছি।”

তিনি আরও বলেন, “একটা ঐতিহ্যবাহী ড্রেস দেওয়া যায়, তারও একটা অংশ বিবেচনা করেছি। আগের যে শার্ট মেট্রো এলাকার জন্য এবং সারাদেশের জন্য ছিল, সেটা বহাল রেখেছি। তবে প্যান্ট খাকি করা হচ্ছে।” বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পোশাক প্রস্তুতির সময়

এই পোশাক পেতে পুলিশের কিছু সময় লাগবে। প্রস্তুতির বিষয়ে আছেও বলে জানান সালাহ উদ্দিন আহমদ। নতুন পোশাক চালু হতে কিছু সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ