সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন
সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদ

সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। আজ রোববার দুপুরে এই মানববন্ধন থেকে সংবাদ সংগ্রহের জন্য আগের মতো সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানানো হয়।

প্রতিবাদের কারণ

সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বলা হয়, আজ এমন এক বাস্তবতায় তাঁরা দাঁড়িয়ে আছেন, যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে। দীর্ঘদিনের কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারছেন না তাঁরা।

প্রধান বিচারপতির প্রতি অনুরোধ

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতিপক্ষ মনে করা হলে তাঁরা কঠোর হতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, 'আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টের সব সংবাদ প্রকাশ বন্ধ করে দেব। আমরা প্রধান বিচারপতির কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, আগে যেভাবে সাংবাদিকেরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে প্রবেশ করতে দেবেন—এটা আপনার কাছে অনুরোধ রইল।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের চিঠি

এর আগে গত ২৯ জানুয়ারি আইন, বিচার ও মানবাধিকার-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) প্রধান বিচারপতি বরাবর চিঠি দিয়েছিল। চিঠিতে বলা হয়, ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের কোনো কোনো বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে মামলার শুনানি ও সিদ্ধান্তের সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

সাংবাদিকদের বক্তব্য

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, তাঁরা সুপ্রিম কোর্টে আসেন সংবাদ সংগ্রহের জন্য, ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন ধরে চলে আসা একটি রীতি-নিয়ম বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বন্ধ করে দিয়েছেন, যা অত্যন্ত দুঃখের বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ