জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাদারীপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
ট্রাইব্যুনালের গঠন
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউটরের বক্তব্য
ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় মাদারীপুরে তিনজন শহীদ হয়েছেন। সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুস সোবহান মিয়াকে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁকে গ্রেপ্তার দেখান।’
পরবর্তী শুনানি
ফারুক আহাম্মদ জানান, এ মামলায় পরবর্তী শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এ পর্যন্ত এই মামলায় আবদুস সোবহানই একমাত্র আসামি।



