যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা
যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস-ক্যামিলা

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার তাঁদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সেখানে রাজা-রানিকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি।

লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

রাজা-রানিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। দুটি শিশু রাজ দম্পতিকে ফুল দিয়ে বরণ করে নেয়। সামরিক ব্যান্ড রাজা-রানির সম্মানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করে। পরে সফররত রাজা-রানি হোয়াইট হাউসে যান। সেখানে তাঁদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসে তাঁরা শুরুতে ব্যক্তিগত চা চক্রে এবং পরে একটি গার্ডেন পার্টিতে অংশ নেন।

ঐতিহাসিক সফরের গুরুত্ব

২০০৭ সালের পর কোনো ব্রিটিশ রাজের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে ছয় দিনের সফর করেছিলেন। বর্তমান সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সৃষ্ট রাজনৈতিক দূরত্ব এবং প্রিন্স অ্যান্ড্রুর নানান কেলেঙ্কারির প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে দুই ঐতিহাসিক মিত্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ