মিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার
মিরপুরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকায় পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মিরপুর বিভাগ। রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

অভিযানের বিবরণ

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের একটি দল জানতে পারে, পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্পসংলগ্ন একটি বাসায় পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া ও সরবরাহ করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও জিজ্ঞাসাবাদ

এ ঘটনায় জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ডিবি সূত্রে আরও জানা যায়, জাহিদ হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম—বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ