বিদ্যুৎ কাজের ছলে নারীকে ধর্ষণচেষ্টা, ইলেক্ট্রিশিয়ান গ্রেফতার
বিদ্যুৎ কাজের ছলে ধর্ষণচেষ্টা, ইলেক্ট্রিশিয়ান গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে এক নারীকে (৪৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেক্ট্রিশিয়ানের বিরুদ্ধে। তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্বামী-সন্তানসহ স্থানীয়রা।

ঘটনার বিবরণ

সোমবার (১ জুন) রাত ৯টায় পৌর শহরের বাদুরতলী স্লুইস এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফোরকান ওই নারীর মামাতো ভাই। নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে তাকে ডাকা হয়। রাত ৯টায় ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করেন তিনি। এ সময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।

আটক ও মামলা

নারীর ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী ও সন্তান দৌড়ে এসে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। একই দিন সকালে নারী বাদী হয়ে ফোরকানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার মামলার আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ