সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলবাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকল বাধা হাত-পা মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়।
পুলিশের বক্তব্য
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।



