সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার শূন্য পদ, ৬ মাসে ২ হাজার ৮৭৯ পূরণ
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার শূন্য পদ, ৬ মাসে পূরণ ২ হাজার ৮৭৯

সরকারি চাকরিতে বর্তমানে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন প্রতিমন্ত্রী।

শূন্য পদের গ্রেডভিত্তিক বিবরণ

প্রতিমন্ত্রী জানান, ফাঁকা থাকা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণিতে (১ থেকে ৯ম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ থেকে ১২তম গ্রেড) ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে (১৩ থেকে ১৬তম গ্রেড) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং চতুর্থ শ্রেণিতে (১৭ থেকে ২০তম গ্রেড) ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি রয়েছে। এর বাইরে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্য পদ রয়েছে।

শূন্য পদ পূরণের পরিকল্পনা

প্রতিমন্ত্রী আরও জানান, বিশালসংখ্যক এই শূন্য পদ পূরণের সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের সবশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী আব্দুল বারী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ