যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।
যাত্রাবাড়ী থানায় ১৯ জন গ্রেফতার
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ ওই এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
তুরাগ থানায় ১১ জন গ্রেফতার
এদিকে, রাজধানীর তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। তুরাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) তুরাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।



