রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার বিকেলে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। রাষ্ট্রপতির আদেশে এই নিয়োগ কার্যকর হয়েছে।


