কুষ্টিয়ায় পীর শামীম রেজাকে পিটিয়ে হত্যা, ভিডিও নিয়ে ধর্ম অবমাননা
কুষ্টিয়ার দৌলতপুরে পুরোনো একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীর শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শতাধিক জনতা তাঁর দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ উদ্ধার চেষ্টা করলেও বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি।


