ধর্ষণ মামলায় যুবদল নেতা আল-আমিন গ্রেফতার এড়িয়ে চলছেন
ধর্ষণ মামলায় যুবদল নেতা আল-আমিন গ্রেফতার এড়িয়ে চলছেন

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩১ মে) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার এসআই আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ

এর আগে রোববার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে ও ইউনিয়ন যুবদলের সদস্য।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন প্রবাসী। এই সুযোগে আল-আমিন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল ছুড়তেন। এতে ৯ মাস আগে গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত রমজানে তিনি আবার শ্বশুরবাড়িতে যান। এরপর আবারও তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি রাজি হননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধর্ষণের ঘটনা

২৮ মে দিবাগত রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওতপেতে থাকা আল-আমিন পেছন থেকে মুখ চেপে ধরে তাকে সুপারি বাগানে নিয়ে যান। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনা কাউকে জানালে অথবা মামলা করলে ভিকটিমের একমাত্র ছেলেকে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত।

ভুক্তভোগী গৃহবধূর ভাই বলেন, আমরা অপরাধীর বিচার চাই। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়।

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে বক্তব্য জানতে যুবদল নেতা আল-আমিন ছৈয়ালের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আবু হানিফ বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় এখনো আসামি গ্রেফতার হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ