আবু সাঈদ হত্যা মামলায় ভাইদের দাবি: আসামিদের ফাঁসি চাই
২০২৪ সালের জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ হত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছেন তার দুই ভাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় শুনতে এসে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।


