স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩টি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ জুন ২০২৬।
পদের নাম ও বিবরণ
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২. স্টোর কিপার
পদসংখ্যা: ১টি। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০, ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর।
আবেদনের নিয়ম
https://ntmc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
- ১ ও ২ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
- ৩ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৭ জুন ২০২৬, সকাল ১০টা। আবেদন শেষ: ২৮ জুন ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাংলাদেশের কর্মক্ষেত্র: শঙ্কা না নতুন সম্ভাবনা, ০৬ জুন ২০২৬।



