জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ কারো প্রতি রাগ হলে তৎক্ষণাৎ প্রকাশ না করে যতটা সম্ভব সময় নেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।
রাগ নিয়ন্ত্রণে সময় নিন
পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, কারো প্রতি রাগ হলে তৎক্ষণাৎ প্রকাশ না করে যতটা সম্ভব সময় নিন। রাগের প্রকাশ যত বিলম্বে হবে, রাগ তত নিয়ন্ত্রণে থাকবে। এবং এর পরিণতিও হবে তত সুন্দর।
চিন্তা করার ক্ষমতা নষ্ট করে রাগ
পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, বেশিরভাগ ক্ষেত্রে রাগ আমাদের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। রাগ যখন ঠান্ডা হয়, তখন আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারি। তাই রাগ কমার আগে ধুম করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এতে পরে লজ্জিত হতে হয়।
শায়খ আহমাদুল্লাহর এই পরামর্শ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার অনুসারীরা এই উপদেশকে প্রাসঙ্গিক ও কার্যকর বলে মন্তব্য করেছেন।



