১৬ মে আঞ্চলিক প্রগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা, নিবন্ধন শেষ ২ মে রাতে
১৬ মে আঞ্চলিক প্রগ্রামিং ও কুইজ, নিবন্ধন শেষ ২ মে

দেশব্যাপী আঞ্চলিক প্রগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম আগামীকাল শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।

জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC)

জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এ নির্দেশনা দিয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে।

চিঠিতে যা বলা হয়েছে

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানাতে চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ