মার্শালের অডিও পণ্য এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারে
মার্শালের অডিও পণ্য এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারে

যুক্তরাজ্যের জনপ্রিয় অডিও ব্র্যান্ড মার্শালের বিভিন্ন পণ্য অফিশিয়ালি পাওয়া যাচ্ছে প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারে। সংগীতপ্রেমীদের কাছে মার্শাল দীর্ঘদিনের পরিচিত একটি নাম। ব্র্যান্ডটি তাদের গিটার অ্যামপ্লিফায়ারের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। পরে শব্দের একই অভিজ্ঞতা ও ক্ল্যাসিক লুক নিয়ে তারা স্পিকার, সাউন্ডবার, হেডফোন ও ইয়ারবাডের মতো পণ্য বাজারে নিয়ে আসে।

বাংলাদেশে মার্শালের প্রাপ্যতা

বাংলাদেশে গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাধ্যমে মার্শালের বিভিন্ন পণ্য যেমন স্পিকার, সাউন্ডবার, হেডফোন ও ইয়ারবাড গ্রাহকেরা কিনতে পারবেন। পণ্যগুলোতে পরিষ্কার শব্দ, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও মার্শালের পরিচিত ভিনটেজ নকশা রয়েছে।

ওয়ারেন্টি ও সুবিধা

গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব পণ্যে থাকছে ১২ মাসের অফিশিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি। পাশাপাশি রয়েছে শূন্য শতাংশ ইএমআই সুবিধা। নির্বাচিত কিছু মডেলে দেওয়া হচ্ছে ছাড়ও। দেশজুড়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শাখা ও অনলাইনের মাধ্যমে এসব পণ্য কেনা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ