ওপেনএআইয়ের কোডেক্সে নতুন কার্যক্ষমতা, বাড়ছে করপোরেট ব্যবহার
কোডেক্সে নতুন ফিচার, বাড়ছে করপোরেট ব্যবহারকারী

ব্যবসায়িক ও করপোরেট ব্যবহারকারীদের কর্মক্ষেত্রে এআই এজেন্টের ব্যবহার বাড়াতে ‘কোডেক্স’ টুলের নতুন কার্যক্ষমতা উন্মোচন করেছে ওপেনএআই। এক অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও দাফতরিক বা জ্ঞানভিত্তিক কাজে কোডেক্সের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে।

ব্যবহারকারী সংখ্যা ছয় গুণ বৃদ্ধি

কোডেক্সের পরিচিতি ব্লগের তথ্যমতে, গত ফেব্রুয়ারিতে ডেস্কটপ অ্যাপ চালুর পর থেকে এর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ৬ গুণের বেশি বেড়ে এখন ৫০ লাখ ছাড়িয়েছে। যদিও ডেভলপাররাই এর সবচেয়ে বড় অংশ, তবে দাফতরিক কর্মীরা এখন মোট ব্যবহারকারীর প্রায় ২০ শতাংশ এবং তাদের সংখ্যা ডেভলপারদের চেয়ে তিন গুণ দ্রুত গতিতে বাড়ছে।

ছয়টি নতুন প্লাগ-ইন

এই ব্যবহারকারীদের টানতে ওপেনএআই নির্দিষ্ট কিছু পেশার জন্য কোডেক্স অ্যাপের ভেতরেই ছয়টি নতুন প্লাগ-ইন এনেছে। এগুলো হলো—ডেটা অ্যানালিটিক্স, ক্রিয়েটিভ প্রোডাকশন, সেলস, প্রোডাক্ট ডিজাইন, ইকুইটি ইনভেস্টিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং। এগুলো সরাসরি ব্যবহার উপযোগী হলেও কাস্টমাইজ করলে আরও নিখুঁত কাজ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাইটস ও অ্যানোটেশনস ফিচার

নতুন প্লাগ-ইনের পাশাপাশি এসেছে ‘সাইটস’ নামের ফিচার, যার মাধ্যমে কোডেক্স তার কাজের ফলাফল লোকাল ফাইলের বদলে সরাসরি হোস্টেড ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট হিসেবে দেখাতে পারবে। এই সেবার জন্য ওপেনএআই ইতোমধ্যে উইক্স, রেপ্লিট, ফিগমা ও লাভেবলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এছাড়া ‘অ্যানোটেশনস’ ফিচারের মাধ্যমে ফাইলের নির্দিষ্ট অংশ চিহ্নিত করে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিনিয়োগ ও প্রতিযোগিতা

এর মাত্র তিন সপ্তাহ আগে তারা করপোরেট গ্রাহকদের জন্য ‘ওপেনএআই ডেপ্লয়মেন্ট কোম্পানি’ নামে একটি যৌথ উদ্যোগ শুরু করেছে, যার লক্ষ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে এআই একীভূত করতে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৪০০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করা। ওপেনএআই-এর প্রধান রাজস্ব কর্মকর্তা ডেনিস ড্রেসার বলেন, এখনকার বড় চ্যালেঞ্জ হলো কোম্পানিগুলোকে এই সিস্টেমগুলো তাদের নিজস্ব অবকাঠামো ও কর্মপ্রক্রিয়ার সঙ্গে একীভূত করতে সাহায্য করা।

এই পদক্ষেপের মাধ্যমে ওপেনএআই মূলত তাদের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিকের মুখোমুখি হলো, যারা গত ফেব্রুয়ারিতেই এন্টারপ্রাইজ এজেন্ট প্রোগ্রাম এনেছিল। সাধারণত সাধারণ গ্রাহকদের দিকে বেশি মনোযোগী হওয়ায় করপোরেট গ্রাহক টানতে কিছুটা ধীরগতিতে কাজ করছে ওপেনএআই।

সূত্র: টেকক্রাঞ্চ