নগদে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, আবেদন শুরু ২ জুন
নগদে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদন শুরু ২ জুন

ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে একজন দক্ষ ও অভিজ্ঞ প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন ২০২৬ থেকে আবেদন করতে পারবেন, যা চলবে ১৩ জুন ২০২৬ পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের টেকনোলজি সিস্টেম অ্যান্ড অপারেশন্স বিভাগে এই পদটি ফুলটাইম (অফিস ভিত্তিক) হবে। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ও ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ব্যাশ স্ক্রিপ্টিং ও অপারেশনাল অটোমেশনে বাস্তব অভিজ্ঞতা এবং পাইথন ও পিএইচপি সম্পর্কে ধারণা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুবিধাসমূহ

নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুইটি উৎসব বোনাস পাবেন।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৩ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ