বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স পণ্য বাজারজাত করছে। সোমবার রাজধানীর একটি হোটেলে হোম ও লাইফস্টাইল পণ্য প্রদর্শন ও বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।

স্মার্ট লিভিংয়ের লক্ষ্য

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। ক্রেতারা এখন আলাদা আলাদা প্রযুক্তি পণ্যের বদলে এমন প্রযুক্তি চান, যা দৈনন্দিন জীবন সহজ করে। মিনি এলইডি টিভি থেকে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সলিউশনের মাধ্যমে আমরা স্মার্ট লিভিং সহজ করতে চাই।’

প্রধান পণ্য ও দাম

বাজারে আনা পণ্যের মধ্যে রয়েছে মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার, যার ওজন ১০.৫ কেজি এবং দাম ৭৪,৯৯৯ টাকা। এটি ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকাতে পারে। এছাড়া শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের টেলিভিশন আনা হয়েছে, যার পর্দার ঔজ্জ্বল্য ১,২০০ নিটস ও রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ডলবি ভিশন ও অ্যাটমোস সিস্টেমযুক্ত এই টিভির দাম পর্দার আকারভেদে ৫৫ ইঞ্চির জন্য ১,০৩,৯৯৯ টাকা থেকে ৯৮ ইঞ্চির জন্য ৪,৯৯,৯৯৯ টাকা পর্যন্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬ নামে আরেকটি সিরিজের টেলিভিশনও বাজারে এসেছে। ইউএইচডি পর্দার এই টিভির দাম ৪৩ ইঞ্চির জন্য ৫২,৯৯৯ টাকা থেকে ৭৫ ইঞ্চির জন্য ১,৫৩,৯৯৯ টাকা।

অন্যান্য পণ্য

অনুষ্ঠানে এয়ার ফ্রায়ার ৬.৫ ও ৬ লিটার, স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং শাওমি স্মার্ট ট্যাগ নামের লাইফস্টাইল পণ্যও বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। পণ্যগুলো শাওমির নির্ধারিত স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম পিকাবুতে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ