২৪ ঘণ্টায় স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কমল ৩ হাজার ৩২৪ টাকা
২৪ ঘণ্টায় স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কমল ৩২৪ টাকা

টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর আজ মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে সংস্থাটি।

নতুন দাম কার্যকর

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

দাম কমানোর কারণ

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলতি বছরে ৮৪ বার সমন্বয়

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৮৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪১ দফা, কমানো হয়েছে ৪২ দফা, এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ