কয়েক দিনের বৃষ্টি শেষে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। রবিবার (১০ মে) দুপুরে আবারও বৃষ্টির দেখা মেলে। সোমবারও (১১ মে) ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
নদীবন্দরের সতর্কতা
অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



