স্ত্রীর পরকীয়ায় ভেঙে পড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
স্ত্রীর পরকীয়ায় ভেঙে পড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়া শহরের নামাজগড় ডালপট্টিতে পরকীয়ার জেরে স্ত্রী চলে যাওয়ায় রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছেন।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার গভীর রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টির নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি ভোগ্যপণ্য বিভিন্ন ধরনের ডাল আমদানিকারক ছিলেন। স্ত্রী পরকীয়ার জেরে কয়েক মাস আগে আট বছরের মেয়েকে রেখে অন্য ছেলের জন্য চলে যান। এরপর থেকেই রাহুল মানসিকভাবে ভেঙে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফেসবুক স্ট্যাটাস

নিজের ফেসবুক আইডিতে বৃহস্পতিবার সকালে তিনি একটি স্ট্যাটাস দেন, যাতে লেখা ছিল: 'নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলে বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলে। ভালো থেকো। আমিও হয়ত আর থাকব না এই পৃথিবীতে।' এই স্ট্যাটাসের মাধ্যমেই তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার ইঙ্গিত দেন।

আত্মহত্যার ঘটনা

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাহুল নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

পুলিশের বক্তব্য

বগুড়া সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃত রাহুল যাদবের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ