শেরপুরে কৃষকের সঙ্গে ধান কাটলেন এমপি প্রিয়াঙ্কা
শেরপুরে কৃষকের সঙ্গে ধান কাটলেন এমপি প্রিয়াঙ্কা

শেরপুরের চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকের সঙ্গে ধান কাটলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার (১১ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তির চর গ্রামে স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে প্রতীকী ধান কাটেন তিনি।

এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াঙ্কার বাবা মো. হযরত আলীসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা বলেন, আমাদের এ চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকরা রোদে-বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করে সোনালী ধান ফলায়, সেই ধান কাটাতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমি তাদের সঙ্গে কিছুক্ষণ ধান কাটলাম। এতে স্থানীয় কৃষকদের উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিজেও অনুভব করলাম তাদের শ্রম ও ঘামের বিনিময়ে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়।

তিনি এ সময় সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শন করে খাল খননের সময় কৃষকদের ধানের যেন ক্ষতি না হয় সেসব বিষয় লক্ষ্য রেখে স্থানীয় কৃষকদের সঙ্গে পরামর্শ করেন। এছাড়াও স্থানীয় কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পায় এবং প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজসহ নানা প্রণোদনার বিষয়ে সংসদে কথা বলবেন বলে প্রিয়াঙ্কা জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ