হাটহাজারীতে সালমা আক্তারের একসঙ্গে তিন সন্তান জন্ম
হাটহাজারীতে সালমা আক্তারের তিন সন্তান জন্ম

হাটহাজারীতে সালমা আক্তার নামে এক নারী একসঙ্গে তিনটি শিশুর জন্ম দিয়েছেন। শনিবার (৯ মে) সন্ধ্যায় পৌরসভার মেডিকেল গেটের ওয়ান মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই সন্তান জন্মগ্রহণ করে।

প্রসূতি ও শিশুদের অবস্থা

প্রসূতির নাম সালমা আক্তার (২২)। তিনি উপজেলার মেখল গ্রামের জৈনক মোহাম্মদ বেলালের স্ত্রী। রোববার (১০ মে) বিকালে হাসপাতালের চেয়ারম্যান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

বিশিষ্ট প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. জোবাইদা আকতার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। জন্ম নেওয়া তিনটি শিশুর মধ্যে দুইটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকদের মতামত

ওয়ান মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ারের এনআইসিইউ ইউনিটের প্রধান শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোকেশ ধর ও ডা. হালিমাতুস সাদিয়া জানান, প্রসূতি মা ও শিশুরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো এবং কোনো জটিলতা দেখা যায়নি।

স্বজনদের আনন্দ

এদিকে, রোগীর পরিবারের সদস্য ও স্বজনরা নতুন অতিথিদের আগমনে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা হাসপাতালে এসে মা ও শিশুদের দেখে খুশি প্রকাশ করেন। হাটহাজারী এলাকায় এই ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ