অটিজম শিশুদের জন্য ডিবিএল সিরামিকসের বিশেষ টাইলস ও গাইডলাইন
অটিজম শিশুদের জন্য ডিবিএল সিরামিকসের বিশেষ টাইলস

অটিজম শিশুদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে নতুন উদ্যোগ নিয়েছে ডিবিএল সিরামিকস। 'ডিজাইনড ফর লাইফ' ধারণা থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে একটি ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন এবং বিশ্বের প্রথম অটিজম-ফ্রেন্ডলি টাইলস 'নিউরোটাইলস'।

গবেষণাভিত্তিক উদ্যোগ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বে প্রায় ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত হলেও তাদের বাসা বা স্কুলের পরিবেশ এদের উপযোগী করে ডিজাইন করা হয় না। এই বাস্তবতা বিবেচনায় ডিবিএল সিরামিকস ছয় মাসের গবেষণার মাধ্যমে শিশুদের জন্য উপযোগী রঙ, শেপ ও টেক্সচার নির্ধারণ করে এই গাইডলাইন তৈরি করেছে।

গবেষণার ফলাফল

গবেষণায় দেখা গেছে, অটিজম থাকা শিশুরা হালকা রঙ, সিম্পল টেক্সচার এবং একই ধরনের প্যাটার্নে বেশি স্বস্তি অনুভব করে। এতে তাদের মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং তারা নিজেদের ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞদের অংশগ্রহণ

এই গবেষণায় চিকিৎসক, সাইকোলজিস্ট, শিক্ষক ও ডিজাইনারদের পাশাপাশি কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।

ওপেন-সোর্স গাইডলাইন

ডিবিএল সিরামিকস এই গাইডলাইনটি ওপেন-সোর্স হিসেবে প্রকাশ করেছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজম-বান্ধব পরিবেশ তৈরি করতে পারে। গাইডলাইনটি বিনামূল্যে ডাউনলোডের সুযোগও রাখা হয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে।

প্রতিষ্ঠানের বক্তব্য

প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মো. বায়েজিদ বাশার বলেন, একটি অটিজম থাকা শিশুও যদি নিজের পরিবেশে স্বস্তি অনুভব করে, তবেই এই উদ্যোগ সফল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ