শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি
শেষ হলো হজ ফ্লাইট, সৌদিতে ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি

চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনের তথ্য

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। হজ বুলেটিন অনুযায়ী, এবার মোট ২০১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন।

ফিরতি ফ্লাইটের সময়সূচি

পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুর পরিসংখ্যান

এদিকে, সৌদি আরবে মারা যাওয়া ২৪ জন বাংলাদেশির মধ্যে ১৭ পুরুষ এবং ৭ নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ এবং মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ ২২ মে মক্কায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামের এক হজযাত্রী মারা গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ