তথ্য অধিদপ্তরে ৬৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে মোট ৬৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতক ও উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা এসব পদে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল ২০২৬।
পদগুলোর বিস্তারিত বিবরণ
নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল উল্লেখ করা হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার, ক্যাটালগার, স্টোর অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ১৪টি পদে স্নাতক ডিগ্রি, কম্পিউটার দক্ষতা, লেখালেখি ও অনুবাদ অভিজ্ঞতা প্রয়োজন। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
ফটোগ্রাফার: ৭টি পদে স্নাতক ডিগ্রি, ডিজিটাল ফটোগ্রাফি কোর্স সনদ ও ফটোসাংবাদিকতার অভিজ্ঞতা চাই। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৬টি পদে স্নাতক ডিগ্রি, শর্টহ্যান্ড ও টাইপিং গতি দক্ষতা আবশ্যক। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
ড্রাইভার: ১১টি পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও হালকা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
ক্যাটালগার ও স্টোর অ্যাসিস্ট্যান্ট: প্রতিটি পদে ১টি করে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা চাই। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি পদে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও কম্পিউটার টাইপিং দক্ষতা প্রয়োজন। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
অফিস সহায়ক: ১৯টি পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যথেষ্ট। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আবেদনকারীদের বয়সসীমা ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন জমাদানের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।
আবেদন ফি গ্রেডভিত্তিক নির্ধারিত হয়েছে: গ্রেড ১১-১২ এর জন্য ১৬৮ টাকা, গ্রেড ১৩-১৬ এর জন্য ১১২ টাকা, গ্রেড ১৭-২০ এর জন্য ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা।
আগ্রহী প্রার্থীরা https://pid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।



