বন অধিদপ্তরে ৩৮২ ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বন অধিদপ্তরে ৩৮২ ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর ‘ফরেস্টার’ পদে ৩৮২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২০২৬ সালের ৭ মে এবং শেষ তারিখ ১০ জুন ২০২৬।

পদের বিবরণ

প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পাশ হতে হবে। আবেদন পদ্ধতি ডাকযোগে অথবা নির্ধারিত বক্সে পাঠাতে হবে। চাকরির ধরন অস্থায়ী এবং প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল নির্ধারিত হবে যে কোনো স্থানে।

বয়সসীমা

বয়স ৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি বাবদ ১০০ টাকা প্রধান কার্যালয়, প্রধান বন রক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তরের অনুকূলে পাঠাতে হবে।

আবেদন শুরু ৭ মে ২০২৬ এবং শেষ তারিখ ১০ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ক্লিক করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ