বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ পুলিশের অধীনে এএসআই (নিরস্ত্র) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পদসংখ্যা এখনো উল্লেখ করা হয়নি, তবে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আবেদনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ২৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে।
চাকরির বিবরণ ও যোগ্যতা
পদের নাম: এএসআই (নিরস্ত্র)।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদেরকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.৫ বা সমমানের গ্রেডে উত্তীর্ণ হতে হবে। একইভাবে, এইচএসসি অথবা সমমানের পরীক্ষায়ও কমপক্ষে জিপিএ–৩.৫ বা সমমানের গ্রেড প্রয়োজন। এছাড়া, কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হওয়া বাধ্যতামূলক।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার প্রয়োজন। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার নির্ধারণ করা হয়েছে।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীদের অবিবাহিত হতে হবে, এবং তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য নয়। শিক্ষানবিশকাল সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক।
বেতন-ভাতা ও প্রশিক্ষণ
এই পদে বেতন স্কেল গ্রেড-১৪ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণকালীন সময়ে প্রার্থীরা সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবেন।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আবেদন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন করতে হবে:
- প্রথম ধাপ: প্রার্থীদেরকে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন।
- দ্বিতীয় ধাপ: প্রাপ্ত User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে দুটি এসএমএস প্রেরণ করতে হবে। প্রথম এসএমএসে 'ASI User ID' লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএসে 'ASI YesPIN Number' লিখে একই নম্বরে পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটে। দেরি না করে যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।



