অফশোর জ্বালানি অনুসন্ধানে পিএসসি ২০২৬-এর খসড়া অনুমোদন
অফশোর জ্বালানিতে পিএসসি ২০২৬ খসড়া অনুমোদন

দেশের সমুদ্রাঞ্চলে জ্বালানি অনুসন্ধানের কাঠামোগত উন্নয়নে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের (পিএসসি) ২০২৬’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সিসিইএ’র চলতি বছরের ১৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর বাসসের।

খসড়ার মূল লক্ষ্য

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো— সমুদ্রবক্ষে হাইড্রোকার্বন বা খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রম পরিচালনার চুক্তিনামাকে আরও আধুনিক ও শক্তিশালী করা। সংশোধিত খসড়াটি ভবিষ্যতে সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ এবং কারিগরি কার্যক্রম সহজতর করতে সহায়তা করবে। কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের সুপারিশ করে।

বিদ্যুৎ ভর্তুকি প্রস্তাব

সভায় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ খাতে ভর্তুকি-সংক্রান্ত একটি প্রস্তাবও আংশিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু বিদ্যুৎ উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানকে ভর্তুকি প্রদানের বিষয়ে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনার পর কমিটি ‘আংশিক নীতিগত অনুমোদন’ দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ অনুমোদনের ফলে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুৎ, সরকারি বিদ্যুৎকেন্দ্র এবং যৌথ উদ্যোগে পরিচালিত বিদ্যুৎ প্রকল্পগুলো সরকারের ভর্তুকি সুবিধার আওতায় আসবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ