সুইজারল্যান্ডের জয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত, কানাডার রেকর্ড
সুইজারল্যান্ডের জয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত, কানাডার রেকর্ড

বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে জয়ের সুবাদে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থানও দখল করেছে সুইসরা।

প্রথমার্ধে গোলশূন্য, দ্বিতীয়ার্ধে জয়ের ভিত

বিরতির আগ স্কোর লাইন ছিল শূন্য। বিরতির পরই ম্যাচের দৃশ্যপট বদলেছে। মাত্র ১২ মিনিটের ব্যবধানে রুবিন ভার্গাস ও জোহান মানজাম্বির গোলে জয়ের ভিত গড়ে সুইজারল্যান্ড। এই জয়ে তারা ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্সের পর চতুর্থ দল হিসেবে টানা চার বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার কীর্তি গড়েছে।

কানাডার ঐতিহাসিক অর্জন

অন্যদিকে হার দেখলেও ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কানাডা। গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় নিজেদের মাঠে খেলার সুবিধা হারিয়েছে কানাডা। ফলে টুর্নামেন্টের বাকি কোনো ম্যাচ আর দেশের মাটিতে খেলার সুযোগ পাচ্ছে না তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোলের বিবরণ

প্রথমার্ধে সুযোগ ছিল তুলনামূলক কম। তার পর দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। জোহান মানজাম্বির বাড়ানো বল পেয়ে সহজেই জালে জড়ান রুবিন ভার্গাস। এর ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সুইসরা। এবার বক্সের ভেতর থেকে গোল করেন মানজাম্বি।

ম্যাচের ৭৬ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল কানাডা। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৭৬ সেকেন্ড পর দারুণ এক দলগত আক্রমণ থেকে গোল করেন প্রমিস ডেভিড। যদিও শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি তাদের। জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ