ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, জাপানের শিওগাইয়ের মন্তব্যে পাল্টা মার্কিনিওসের
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, জাপানের শিওগাইয়ের মন্তব্যে পাল্টা

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করে শুরু করলেও হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছেছে। অথচ শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ জাপানের স্ট্রাইকার কেন্টো শিওগাই বলেছেন, ব্রাজিলের নাম এখন আর ততটা শোনা যায় না। কাইডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শিওগাই বলেন, 'ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল। কিন্তু এখন আর্জেন্টিনা ও ফ্রান্সকে আমি বেশি শক্তিশালী মনে করি। ব্রাজিলের নাম আগের মতো অতটা শোনা যায় না।'

মার্কিনিওসের পাল্টা জবাব

শিওগাইয়ের মন্তব্য নিয়ে ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওসের কাছে জানতে চাওয়া হলে তিনি পাল্টা আক্রমণ না করে বরং নিজেদের কাজে মনোযোগ দেওয়ার কথা বলেন। মার্কিনিওস বলেন, 'আমাদের দলকে অনুপ্রাণিত করার জন্য ওরা যত বেশি কথা বলবে, ততই ভালো। আমরা প্রায় এক মাস ধরে এখানে আছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ ধরনের কথাবার্তা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিচ্ছি—আমাদের অনুপ্রাণিত করতে ওরা যত ইচ্ছা কথা বলতে থাকুক।'

ব্রাজিলের আত্মবিশ্বাস

মার্কিনিওস আরও বলেন, 'এটা হয়তো তাদের কিছুটা অহংকার। তবে ব্রাজিল এখনো দুর্দান্ত দল। আগামীকাল আমাদের স্রেফ নিজেদের আসল শক্তি মাঠে ফুটিয়ে তুলতে হবে। এ ধরনের কথাবার্তা ওদের ওখানেই থাক, আগামীকালের ম্যাচে এটা আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যেন আমরা প্রতিটি বলের জন্য লড়াই করতে পারি এবং নিজেদের যোগ্যতায় ম্যাচটি জিতে নিতে পারি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাপানের অবস্থান

গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে জাপান। তিউনিসিয়াকে হারিয়ে তারা শেষ ৩২-এ এসেছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে। আজ বাংলাদেশ সময় রাত ১১টার ম্যাচটি তাই জমজমাটই হওয়ার কথা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোচের প্রতিক্রিয়া

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকেও সংবাদ সম্মেলনে শিওগাইয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য এসব 'মাইন্ড গেমে' জড়াতে চান না বলে এড়িয়ে গেছেন।