বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, আটক ১
বাগেরহাটে স্ত্রী শ্বাসরোধ হত্যা, স্বামী আটক

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা-পুলিশ। রোববার (২৮ জুন) রাতে শহরের নাগেরবাজার এলাকার ৭ নম্বর ওয়ার্ডে সিরাজ উদ্দিন শাহিনের বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই বেলাল ওই বাসার দুটি ছোট কক্ষের একটিতে ভাড়া থাকতেন।

পারিবারিক কলহ ও হত্যার বিবরণ

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগমকে (৩৭) বিভিন্ন সময় মারধর করতেন তার স্বামী। রোববার সন্ধ্যার পর দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। বেলাল ও রাজিয়ার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

জুয়া আসক্তির অভিযোগ

নিহত রাজিয়ার ভাই রিপন বলেন, “বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও তাস খেলায় আসক্ত ছিল। কিছুদিন আগেও আমার বোনকে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে চাপ দিয়েছিল। আমরা তাকে বারবার জুয়া না খেলতে বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনত না।” স্থানীয় সাইফুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকে বেলাল আমার বন্ধু। আগে সে রুটির দোকানে কাজ করত। কিন্তু পরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

বাগেরহাট সদর মডেল থানার ওসি সামসুল আরিফিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ