চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইতিহাস গড়তে আত্মবিশ্বাসী গ্রিজমান
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইতিহাস গড়তে গ্রিজমান আত্মবিশ্বাসী

ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ মঞ্চে আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় অ্যাতলেতিকো মাদ্রিদ। ফাইনালের কাছাকাছি দাঁড়িয়ে স্প্যানিশ জায়ান্টদের সামনে বড় বাধা এখন আর্সেনাল। আর এই লড়াইকে ঘিরে অভিজ্ঞ তারকা আঁতোয়ান গ্রিজমান ইতিহাস গড়তে আত্মবিশ্বাসী।

ম্যাচের সময় ও প্রেক্ষাপট

আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে গানারদের। গত সপ্তাহে মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ওই ম্যাচে গোল করেন ভিক্টর গিওকেরেস ও হুলিয়ান আলভারেজ। আজ রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখের।

গ্রিজমানের অতীত অভিজ্ঞতা

৩৫ বছর বয়সী গ্রিজমান, যার কিনা চলতি গ্রীষ্মে এমএলএস দল অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়ার কথা অ্যাতলেতিকোর হয়ে ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও খেলেছেন। দুর্ভাগ্য সেবার জিততে পারেনি তারা। ওই ম্যাচে নির্ধারিত সময়ে পেনাল্টি মিস করে, পরে টাইব্রেকারে গোল করলেও শিরোপা জিততে পারেনি তার দল। মৌসুমের মাঝপথে অরল্যান্ডোতে যাওয়ার কথা থাকলেও লন্ডনে সোমবার গ্রিজমান বলেছেন, ‘আমি সবসময় পরিষ্কার ছিলাম, এখানেই থাকতে চেয়েছি, কারণ আমরা অসাধারণ কিছু করতে পারবো। মৌসুমের মাঝপথে অরল্যান্ডোতে না যাওয়ার বিষয়টি নিয়ে আমার মধ্যে কোনো সংশয় ছিল না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রিজমানের বর্তমান মানসিকতা

গ্রিজমানের বিশ্বাস, ‘আমার মনে হয়েছে আরেকটা ফাইনালে উঠে আমরা ইতিহাস গড়তে পারবো। দলও সেটা জানে।’ ক্যারিয়ারে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ এবং অ্যাতলেতিকোর হয়ে ইউরোপা লিগ জিতলেও, এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি গ্রিজমানের। ২০১৬ সালের ফাইনাল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সেই বছরটা ছিল একেবারেই আলাদা। আমি অনেক চাপের মধ্যে ছিলাম। সবকিছু খুব দ্রুত ঘটছিল, আর আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।’ তিনি যোগ করেন, ‘এখন আমি অনেক পরিপক্ব এবং শান্ত। ম্যাচগুলোকে আমি আরও স্বচ্ছন্দে এবং আনন্দ নিয়ে দেখি। এমন মুহূর্তগুলো আবার আসবে বলে মনে হয়, কিন্তু সবসময় আসে না। সবাই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলার সুযোগ পায় না... আমরা ইতিহাস গড়তে পারবো।’