হামজা চৌধুরী আকস্মিক সফরে বাংলাদেশে আসছেন
হামজা চৌধুরী আকস্মিক সফরে বাংলাদেশে আসছেন

আকস্মিক সফরে বাংলাদেশের আসছেন হামজা চৌধুরী। মঙ্গলবার (৫ মে) ঢাকায় আসার কথা রয়েছে তার। এবার চার-পাঁচ দিন থাকার কথা রয়েছে লেস্টার সিটির এই ফুটবলারের। তবে এবার ফুটবল-সংক্রান্ত বিষয় নয়, ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসছেন হামজা।

ফিফা উইন্ডোর বাইরে সফর

ফিফা উইন্ডো ছাড়া বাংলাদেশে আসা হয় না হামজা চৌধুরীর। ইংল্যান্ডে চলমান মৌসুম শেষ হওয়ায় এখন কিছুটা অবসর সময় কাটাচ্ছেন হামজা। এই সুযোগে বাংলাদেশ আসছেন কমার্শিয়াল কাজে।

বাফুফের অবস্থান

হামজার বাংলাদেশে আসা সম্পর্কে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, তিনি ব্যক্তিগতভাবে ও ব্যক্তিগত কারণে আসছেন। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত নয়। তবে আমরা জেনেছি কমার্শিয়াল কাজে ঢাকায় তিনি চার-পাঁচ দিন অবস্থান করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী ৫ জুন সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ। হামজা ঢাকায় এলে বাফুফে কর্মকর্তারা তার সঙ্গে আসন্ন ম্যাচ ও অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ