মেসির লাল কার্ড না পাওয়ায় ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার
মেসির লাল কার্ড না পাওয়ায় ফিফায় অভিযোগ আলজেরিয়ার

মেসির ফাউল নিয়ে বিতর্ক

উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে স্বপ্নের মতো। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অনভিপ্রেত ঘটনাও রয়েছে। ৩১ মিনিটে বল দখলের লড়াইয়ের সময় মেসি আলজেরিয়ার ‘নাম্বার ১০’ আইসা মান্দির পায়ে আঘাত করেন। এমন ফাউলে লাল কার্ডও পেতে পারতেন বলে দাবি অনেকের। অথচ রেফারি হলুদ কার্ডও দেখাননি।

আলজেরিয়ার অভিযোগ

এনিয়ে ক্ষুব্ধ আলজেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মেসি লাল কার্ড না পাওয়ায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা। টুর্নামেন্টে আলজেরিয়ার প্রথম ম্যাচের রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ফিফার রেফারি কমিটির কাছে চিঠি পাঠিয়েছে আলজেরিয়ান ফেডারেশন।

মিডিয়ার প্রতিক্রিয়া

আলজেরিয়ার সংবাদমাধ্যমেও রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হচ্ছে। ‘লা পাত্রি নিউজ’ পত্রিকা তাদের সম্পাদকীয়তে প্রশ্ন তুলেছে যে, মেসির কি লাল কার্ড পাওয়া উচিত ছিল না? তারা এই ঘটনাটিকে আর্জেন্টাইন কিংবদন্তির ‘সহিংস আচরণ’ হিসেবে বর্ণনা করেছে। পাশাপাশি ‘টিএসএ’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৬ বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচে আলজেরিয়া ও আর্জেন্টিনার লড়াইয়ে একটি জঘন্য রেফারিং কেলেঙ্কারি ঘটেছে। পোলিশ রেফারি সাইমন কিংবা ভিএআর কেউই বিষয়টিকে গুরুতর হিসেবে দেখেনি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাহারেজের সমালোচনা

এমনকি আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহারেজও রেফারির সমালোচনায় বলেছিলেন, ‘এই ফাউল অন্য কেউ করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে তাকে।’ এই অভিযোগের পর এর অগ্রগতি নিয়ে আর কিছু জানা যায়নি। ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ