এল ক্লাসিকোর আগে বার্সা কোচ ফ্লিকের বাবার মৃত্যু
এল ক্লাসিকোর আগে বার্সা কোচ ফ্লিকের পিতার মৃত্যু

কাতালুনিয়ায় দ্বৈরথের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে। এল ক্লাসিকো মাঠে গড়ানোর আগেই মারা গেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতালান ক্লাব। বার্সেলোনা জানিয়েছে, ‘হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে বার্সেলোনা এবং পুরো পরিবার গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে আমরা তার এবং তার পরিবারের পাশে আছি।’

৬১ বছর বয়সী ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছাকাছি রয়েছে বার্সেলোনা। চার ম্যাচ বাকি থাকতে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে তারা। আজ রাতে ক্যাম্প ন্যুতে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে হার এড়াতে পারলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ