আজকের খেলা: পিএসজি-বায়ার্ন, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু
আজকের খেলা: পিএসজি-বায়ার্ন, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

২৮ এপ্রিল ২০২৬, খেলার মাঠে আজ বড় বড় ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে পিএসজি ও বায়ার্নের লড়াই। অন্যদিকে, নারী টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ারও শুরু হচ্ছে আজ।

ক্রিকেট

বাংলাদেশ নারী দল আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। পিএসএলের কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়, সরাসরি টি স্পোর্টসে।

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ফরাসি ক্লাব পিএসজি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের লড়াই। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ