বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি
বার্নলির বিপক্ষে ম্যাচে অনুপস্থিত সিটির রদ্রি

বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি

এএফসি আর্সেনালের বিপক্ষে জয়ের আনন্দের রেশ না কাটতেই বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি। আগামীকাল প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি। গত রোববার আর্সেনালকে হারিয়ে শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে সিটি। আগামীকাল বার্নলির মাঠে জিতলে শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।

কুঁচকির চোটে ভুগছেন রদ্রি

আর্সেনালের বিপক্ষে ম্যাচের ৮৮ মিনিটে কুঁচকির চোটে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এর পর থেকেই প্রশ্ন ছিল—রদ্রি কি থাকছেন বার্নলির বিপক্ষে? আজ সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা নিশ্চিত করলেন, আপাতত উত্তরটা ‘না’। আগামীকাল বার্নলির মাঠ টার্ফ মুরে রদ্রিকে ছাড়াই লড়তে হবে সিটিকে।

তবে উদ্বেগটা কেবল বার্নলি ম্যাচ নিয়ে নয়, সপ্তাহান্তেই সাউদাম্পটনের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনাল। সেখানেও রদ্রিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে কোনো সবুজসংকেত দিতে পারলেন না গার্দিওলা। সিটির কোচ বললেন, ‘আগামীকালের জন্য ও প্রস্তুত নয়। এরপর সাউদাম্পটনের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনাল বা ১২ দিন পর এভারটনের বিপক্ষে লিগ ম্যাচে ওকে পাওয়া যাবে কি না, সেটা সময় বলে দেবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রদ্রির জায়গায় নিকো গনজালেসের প্রস্তুতি

গত মৌসুমে এসিএল ইনজুরি আর এই মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাত্রই যখন সুর খুঁজে পাচ্ছিলেন, তখনই আবার এই ছন্দপতন রদ্রির। এবার সেই চেনা শত্রুর মতো হানা দিল কুঁচকির চোট। তবে গার্দিওলার হাতে তুরুপের তাসও কম নেই। রদ্রির জায়গা নিতে প্রস্তুত নিকো গনজালেস। এই মৌসুমে আগেও রদ্রির অনুপস্থিতিতে মাঝমাঠের দায়িত্ব সামলেছেন তিনি। নিকোর ওপর অগাধ আস্থা রেখে গার্দিওলা বলেছেন, ‘রদ্রির অনুপস্থিতিতে আজ আমরা যেখানে আছি, সেখানে পৌঁছাতে নিকো গনজালেস আমাদের অনেক সাহায্য করেছে।’

রক্ষণেও অস্বস্তি: রুবেন দিয়াসের অনুপস্থিতি

শুধু মাঝমাঠ নয়, রক্ষণেও কিন্তু অস্বস্তি পিছু ছাড়ছে না সিটির। গোড়ালির ইনজুরি থেকে এখনো সেরে ওঠেননি রুবেন দিয়াস। বার্নলির বিপক্ষে তাঁকেও দেখা যাবে না। প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে যখন প্রতিটা ম্যাচই এক একটা ফাইনাল, তখন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে কিছুটা কি বিপাকে গার্দিওলা? এই পরিস্থিতিতে সিটির জন্য চ্যালেঞ্জ বাড়ছে, এবং দলকে অন্যান্য খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সাফল্য অর্জনের জন্য।