ফেডারেশন কাপ ফাইনাল: কিংস অ্যারেনায় মোহামেডানের শর্তসাপেক্ষ সম্মতি
ফেডারেশন কাপ ফাইনাল: কিংস অ্যারেনায় মোহামেডানের শর্তসাপেক্ষ সম্মতি

ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। মঙ্গলবার বসুন্ধরার কিংস অ্যারেনায় ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার (২০ মে) মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মোহামেডান প্রথমে কিংসের মাঠে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানালে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মধ্যস্থতায় দুই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সভা হয়। তবে মোহামেডান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। মঙ্গলবার সকালে বাফুফে নির্বাহী কমিটির জরুরি সভায় ফাইনাল বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে মোহামেডান শর্তসাপেক্ষে এই মাঠে খেলতে রাজি হয়েছে।

মোহামেডানের শর্ত

মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া জানান, তারা বাফুফেকে চিঠি দিয়ে নিশ্চয়তা চেয়েছেন যে মোহামেডান কোনো অবিচারের শিকার হবে না। একই সঙ্গে বসুন্ধরা কিংসকে বাফুফেকে জানাতে হবে যে তাদের মাঠে ফাইনাল হলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি ফাইনাল একদিন পিছানোর শর্ত দিয়েছে মোহামেডান।

কিংসের প্রস্তাব

অন্যদিকে, বসুন্ধরা কিংস বাফুফেকে চিঠি দিয়ে ফাইনাল আয়োজন না করে ট্রফিটি মোহামেডানকে দিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। তবে বাফুফে ফাইনাল আয়োজনের পক্ষেই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বুধবার কিংস অ্যারেনায় শিরোপা জয়ের লড়াইটি মাঠে গড়াবে বলে আশা করা যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ