নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের ব্যতিক্রমী প্রস্তুতি
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দল ব্যতিক্রমী দীর্ঘ প্রস্তুতির সুযোগ পেয়েছে। শাহরিয়ার নাফিস জানিয়েছেন, শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ইনটেনসিভ ক্যাম্প। প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন ব্যবহার শুরু করেছে বিসিবি।


