ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ‘আমার মা-ই সেরা মা, ভালোবাসার অফুরন্ত এক শান্তির আশ্রয়’ শীর্ষক স্মৃতিচারণ, শোভাযাত্রা ও মায়ের গান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা
রোববার (১০ মে) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
আলোচনা পর্বে বক্তারা
আলোচনা পর্বে বক্তব্য দেন- ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর উদীচী শিল্পী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান এবং হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়াসহ আরও অনেকে।
সংগীত পরিবেশনা
অনুষ্ঠানে স্বজনশিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম’, ‘ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা’ এবং ‘মায়ের মতো আপন কেহ নাই রে’সহ বিভিন্ন জনপ্রিয় গান।
সংগীত পরিবেশনায় অংশ নেন- আমিরুল মোমেনীন, সাইফ আহমেদ, শামীম আনোয়ার, গোপা দাস, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী, দেবজিৎ সরকার অর্ক, ফাহিম শাহরিয়ার জয়, শামীমা খানম মীনা, মাহমুদা আক্তার রিপা, নাদিরা জামান পান্না, কামরুজ্জামান তালুকদার স্বপন, স্বপন সরকার, সুপ্ত সরকার সূর্য, রিজভান রাজি তিহান, ফারহান আফসার তাইফ এবং তানভীর আহমেদ সিয়াম।



