গুলশান হোটেলে শুরু হচ্ছে ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ
গুলশান হোটেলে ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ শুরু

পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সপ্তাহের শুক্রবারগুলোকে আরও আনন্দময় করে তুলতে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের বাহার রেস্টুরেন্ট শুরু হতে যাচ্ছে বিশেষ ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’। ১২ জুন ২০২৬ থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

ব্রাঞ্চের মূল্য ও ছাড়ের সুবিধা

জনপ্রতি ৩,২৫০ টাকা নেট মূল্যের এই ব্রাঞ্চে গ্রামীণফোন স্টার ও বাংলালিংক অরেঞ্জ ক্লাব এলিট গ্রাহক, নির্বাচিত ব্যাংক কার্ডধারী এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা থাকছে।

শিশুদের জন্য বিশেষ আয়োজন

পরিবারের সব বয়সী সদস্যের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই আয়োজন। শিশুদের জন্য থাকবে বিশেষ কিডস অ্যাক্টিভিটি কর্নার, যেখানে শেফের তৈরি শিশুবান্ধব মেনুর পাশাপাশি থাকছে ম্যাজিক শো, পাপেট শো এবং ফেস পেইন্টিংয়ের মতো আকর্ষণীয় বিনোদন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ