মন শান্ত রাখার সহজ উপায়: বিশেষজ্ঞদের পরামর্শ
মন শান্ত রাখার সহজ উপায়: বিশেষজ্ঞদের পরামর্শ

বর্তমান প্রযুক্তিনির্ভর জীবনে কাজের চাপ ও তথ্যের অতিরিক্ত প্রবাহের কারণে অনেকেই মানসিক ক্লান্তি ও উদ্বেগে ভোগেন। অফিসের দায়িত্ব, পারিবারিক ব্যস্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অবিরাম নোটিফিকেশনের ভিড়ে মনকে শান্ত রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে মনোযোগ কমে যায় এবং দৈনন্দিন কাজকর্মও অনেক সময় চ্যালেঞ্জিং মনে হয়। তবে মানসিক প্রশান্তি অর্জনের জন্য কঠিন কোনো পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে মনকে অনেক বেশি স্থির ও স্বস্তিতে রাখা সম্ভব।

ডিভাইস থেকে দূরে থাকুন

দিনের শুরুতে মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা একটি কার্যকর অভ্যাস হতে পারে। ঘুম থেকে উঠেই ই-মেইল, সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে নজর না দিয়ে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করলে দিনটি তুলনামূলকভাবে শান্তভাবে শুরু করা যায়। এ সময় হাঁটা, বই পড়া বা পরিবারের সঙ্গে সময় কাটানো উপকারী হতে পারে।

ব্যায়াম বা শরীরচর্চা

মানসিক চাপ কমাতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধীরে ও গভীরভাবে শ্বাস নেওয়ার অভ্যাস শরীরকে শিথিল করে এবং উদ্বেগ কমাতে সহায়তা করে। নিয়মিত এ ধরনের অনুশীলন মনোযোগ ও মানসিক স্থিতিশীলতা বাড়াতেও সাহায্য করতে পারে। শুধু শ্বাস-প্রশ্বাস নয়, হালকা ব্যায়াম বা স্ট্রেচিংও মানসিক চাপ কমাতে কার্যকর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকৃতির মধ্যে সময় কাটানো

প্রকৃতির সান্নিধ্য মানুষের মনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। পার্কে হাঁটা, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকা কিংবা কিছু সময় রোদে কাটানো মানসিক চাপ হ্রাসে সহায়ক হতে পারে। গবেষণায় প্রকৃতির সঙ্গে সময় কাটানোর নানা উপকারিতার কথা উঠে এসেছে, যেমন মেজাজ উন্নত হওয়া এবং স্ট্রেস হরমোন কমে যাওয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইতিবাচক চিন্তা

প্রতিদিন কৃতজ্ঞতার বিষয়গুলো লিখে রাখার অভ্যাস মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করে। জীবনের ছোট ছোট আনন্দ, প্রিয়জনের সহায়তা বা ভালো কোনো অভিজ্ঞতার কথা মনে করলে ইতিবাচক চিন্তার বিকাশ ঘটে। এটি মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে সহায়তা করে।

পছন্দের কাজ

সৃজনশীল কর্মকাণ্ডেও মানসিক প্রশান্তি পাওয়া যায়। ছবি আঁকা, হস্তশিল্প তৈরি, রঙ করা কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং চাপ কমে। এখানে নিখুঁত ফলাফলের চেয়ে কাজের আনন্দটাই বেশি গুরুত্বপূর্ণ।

গান বা শান্তিদায়ক সুর

অনেকের কাছে অদ্ভুত মনে হলেও গুনগুন করে গান গাওয়াও মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। এটি শরীরে এক ধরনের আরামদায়ক অনুভূতি তৈরি করে, যা স্নায়ুতন্ত্রকে প্রশমিত করতে ভূমিকা রাখে।

শরীরের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। মানসিক চাপের কারণে শরীরের বিভিন্ন পেশিতে টান তৈরি হতে পারে। নিয়মিত হালকা স্ট্রেচিং করলে সেই অস্বস্তি কমে এবং শরীর-মন দুটোই বেশি স্বস্তি অনুভব করে।

বিশেষজ্ঞদের মতে, মানসিক প্রশান্তি কোনো একদিনের অর্জন নয়; বরং এটি নিয়মিত চর্চার ফল। প্রতিদিন কিছু ইতিবাচক অভ্যাস অনুসরণ করলে ব্যস্ত জীবনেও চাপ কমিয়ে মনকে শান্ত রাখা সম্ভব। সূত্র: হিন্দুস্তান টাইমস