প্রবাদে বলা হয়, 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।' সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ ৫ জুন ২০২৬, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
- ১৫০৭: ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
- ১৬৬১: আইজ্যাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।
- ১৭৮৩: ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।
- ১৮০৬: লুই বোনাপাত হল্যান্ডের রাজা নিযুক্ত হন।
- ১৮২৭: উসমানীয় সাম্রাজ্যের কাছে গ্রিক রাজধানী এথেন্সের পতন ঘটে।
- ১৮৪৯: ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়।
- ১৮৭০: তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।
- ১৯১৫: ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়।
- ১৯১৬: তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়।
- ১৯২৬: তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা ঘটে।
- ১৯৪০: প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়।
- ১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৭২: সুইডেনের রাজধানী স্টকহোমে 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' শুরু হয় এবং প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- ১৯৭৫: কমন মার্কেটে থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়; অধিকাংশ ভোট কমন মার্কেটে থাকার পক্ষে পড়ে।
- ১৯৭৬: আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়।
- ১৯৮৩: অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলায় প্রায় ৬০০ উগ্রপন্থি হিন্দু নিহত হন।
- ১৯৯৭: আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ২০১৬: বিজিবির প্রথম নারী সদস্যদের পথচলা শুরু হয়।
- ২০২২: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে ৪১ জন মারা যান।
জন্ম
- ৪৬৯ খ্রিষ্টপূর্ব: সক্রেটিস, গ্রিক দার্শনিক।
- ১৭২৩: অ্যাডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক।
- ১৭৭০: তুরস্কের সুলতান দ্বিতীয় মুস্তফা।
- ১৮৬৫: সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ।
- ১৮৮৩: জন মেনার্ড কেইনস, ব্রিটিশ অর্থনীতিবিদ।
- ১৮৯৮: ফেদেরিকো গারসিয়া লোরকা, স্পেনীয় কবি, নাট্যকার ও নাট্যপরিচালক।
- ১৯০০: দেনেশ গাবর, হাঙ্গেরীয়-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক।
- ১৯১১: জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদণ্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।
- ১৯১২: এরিক হোলিস, ইংলিশ ক্রিকেটার।
- ১৯১৬: সিড বার্নস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯২৮: টনি রিচার্ডসন, ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
- ১৯৩১: জাক দ্যমি, ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৪৪: হুইটফিল্ড ডিফি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৪৯: কেন ফলেট, ব্রিটিশ রোমাঞ্চ ও ঐতিহাসিক উপন্যাস রচয়িতা।
- ১৯৫২: মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৫৪: ফিল নীল, সাবেক ও বিখ্যাত ইংরেজ প্রথম-শ্রেণীর ক্রিকেট তারকা; ন্যান্সি স্টাফোর্ড, আমেরিকান অভিনেত্রী।
- ১৯৫৬: স্বস্তিকা মুখোপাধ্যায়, বাঙালি সংগীতশিল্পী।
- ১৯৭১: মার্ক ওয়ালবার্গ, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, প্রযোজক ও র্যাপার।
- ১৯৭২: তানিয়া আহমেদ, বাংলাদেশি মডেল, অভিনেত্রী, পরিচালক ও উপস্থাপিকা।
- ১৯৭৪: মারভিন ডিলন, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।
মৃত্যু
- ৮৪২: আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ।
- ১২৫৯: জাপানের সম্রাট সানজোর।
- ১৩১৬: ফ্রান্সের রাজা দশম লুই।
- ১৮৮৯: রাজেন্দ্রচন্দ্র দত্ত, ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক।
- ১৯১০: ও হেনরি, মার্কিন ছোটগল্পকার।
- ১৯৬৮: রবার্ট কেনেডি, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী।
- ১৯৯৬: সত্যেন্দ্রনাথ মৈত্র, সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- ২০০৪: রোনাল্ড রিগান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
- ২০১১: আজম খান, বাংলাদেশি পপ সঙ্গীত শিল্পী।
- ২০১২: রে ব্র্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।
- ২০১৫: তারেক আজিজ, ইরাকি রাজনীতিবিদ, ইরাকি বাথ সোশ্যালিস্ট পার্টির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী।
ছুটি ও অন্যান্য
আজ বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।


