ঈদুল আজহা: জাতীয় ঈদগাহে মুসল্লিদের সমাগম, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ: মুসল্লিদের ভিড়, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর উপস্থিতি

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৬টা থেকেই সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা।

প্রথম জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য প্রথম জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেওয়ার কথা রয়েছে। এই নামাজের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শান্তিপূর্ণ পরিবেশে নামাজ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহের আশেপাশের প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবেশদ্বারে সবাইকে তল্লাশি করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধর্মীয় অনুষ্ঠান ও সঙ্গীত

এরই মধ্যে পবিত্র ঈদুল আযহার তাৎপর্য নিয়ে বয়ান করছেন ইসলামি ফাউন্ডেশন ও বিটিভির ইসলামি আলোচকরা। পরিবেশন করা হচ্ছে ইসলামী সঙ্গীত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ