ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য নারীরা এখন জামাতে অংশ নিচ্ছেন। সেই বিবেচনায় রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম
রাজধানীর অন্যতম প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। প্রতিবছরের মতো এবারও এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একাধিক ঈদের জামাতে নারীদের জন্য আলাদা জায়গা থাকবে।
উত্তরা ও আগারগাঁও এলাকায়
উত্তরা ও আগারগাঁও এলাকার মুসল্লিদের জন্য ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতেও নারীদের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ এবং বায়তুল আমান মসজিদে নারীদের নামাজ আদায়ের সুযোগ রয়েছে।
গুলশান-বনানী এলাকায়
গুলশান-বনানী এলাকাতেও বেশ কয়েকটি মসজিদে নারীদের জন্য সুব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদ। ঈদের জামাতে এখানে নারীদের জন্য আলাদা জায়গা ও প্রবেশপথ রাখা হয়, যা থেকে বাদ যায়নি এবারের ঈদুল আজহার জামাতও। এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদ, নিকেতন সেন্ট্রাল মসজিদ এবং বনানী সেন্ট্রাল জামে মসজিদেও নারীদের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
ক্যান্টনমেন্ট ও বসুন্ধরা এলাকায়
ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ সরণি জামে মসজিদ এবং বসুন্ধরা এলাকায় বসুন্ধরা সিটি জামে মসজিদেও নারীদের জন্য আলাদা জায়গা রাখা হয়।



