পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপনের জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে প্রতিবছরের মতো এ বছরও প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
যশোর সদর উপজেলায় জামাতের সময়সূচি
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টা। মুসল্লিদের নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে ঈদগাহে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী যশোরের রেলগেট জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭টা ১৫ মিনিট এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টা, ওয়াপদা কলোনি জামে মসজিদে সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টা এবং বায়তুল মামুর জামে মসজিদ আশ্রম রোডে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া বারান্দীপাড়া ২নং কলোনি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, মারকাজ মসজিদ ময়দান ও ইছালী কেন্দ্রীয় ঈদগাহ এবং কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, ছিলুমপুর বাইতুন নুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, বসুন্দিয়া বায়তুস সালাত মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ, জয়ন্তা কেন্দ্রীয় ঈদগাহ ও চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহে সকাল ৮টায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায় এবং পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহ, চুড়ামনকাটি ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহ, বিজয়নগর ঈদগাহ, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে সকাল ৮টায় জামাত হবে এবং কিসমত নওয়াপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যান্য উপজেলায় জামাতের সময়সূচি
কেশবপুর উপজেলা: কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টা, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, সাগরদাঁড়ি ঈদগাহে সকাল সাড়ে ৭টা, ভবানীপুর ঈদগাহে সকাল সাড়ে ৮টা এবং ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।
চৌগাছা উপজেলা: চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, পাশাপোল ঈদগাহে সকাল সাড়ে ৭টা, কোটালিপুর ঈদগাহে সকাল সাড়ে ৮টা, সৈয়দপুর বাজার ঈদগাহে সকাল ৮টায়, মাসিলা ঈদগাহে সকাল ৭টায় এবং নারায়ণপুর ঈদগাহে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা উপজেলা: ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে সকাল সাড়ে ৭টা, কাটাখাল ঈদগাহে সকাল সাড়ে ৭টা, কায়েমখোলা ঈদগাহে সকাল ৭টায়, বাকড়া জে কে হাইস্কুল ঈদগাহে সকাল সাড়ে ৭টা, মাটিকুমড়া স্কুল ঈদগাহে সকাল ৮টায়, বাইসা স্কুল ঈদগাহে সকাল ৮টায় এবং গদখালী বাজার ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।
মনিরামপুর উপজেলা: জালঝাড়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টা, মনিরামপুর থানা ঈদগাহে সকাল ৭টা, বাকোশপোল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৮টা, খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টা, নেহালপুর বাজার দিঘীরপাড় ঈদগাহে সকাল ৮টা, রোহিতার সরসকাটি পূর্বপাড়া ঈদগাহে সাড়ে ৭টা, মনিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা: বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মাদ্রাসা ময়দানে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একইভাবে অভয়নগর উপজেলার চেংটিয়া বাজার, বালিয়াডাঙ্গা দক্ষিণপাড়া, ধোপাদী চারাতলা, উড়াতলা, আমডাঙ্গা মোহাম্মদিয়া ও আমডাঙ্গা নবীনগর ঈদগাহে পৃথক সময়ে জামাতের আয়োজন করা হয়েছে।
শার্শা উপজেলা: শার্শা কেন্দ্রীয় ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ, উলাশী কেন্দ্রীয় ঈদগাহ, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ এবং বেনাপোল কলেজমাঠ ঈদগাহে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



